Office

একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে চান ?



ওয়েব ডেভেলপার, খুব ই চাহিদা সম্পন্ন একটা পেশা বর্তমানে । আপনি একজন দক্ষ ডেভেলপার হলে অনেক ভাল বেতনে দেশের ভেতরে বা দেশের বাইরে চাকরি করতে পারবেন । তবে দেশের বাইরে চাকরি করতে চাইলে অবশ্যই English এ কথা বলতে পারা লাগবে

এই পোস্ট এ আমরা একটা গাইড শেয়ার করব । এই গাইড অনুসরণ করলে আপনি বুঝতে পারবেন ওয়েব ডেভেলপার এ career গড়তে কি কি শেখা লাগবে এবংকোনটার পর কোনটা শেখা লাগবে। 👇

১। ইন্টারনেট এবং ওয়েব 🛰️

ওয়েব ডেভেলপার দের কাজ ওয়েবসাইট বানানো । ওয়েবসাইট বানানোর কাজ করার আগে আপনাকে ইন্টারনেট ও ব্রাউজার সম্পর্কে কিছু ধারনা নেওয়া লাগবে। যেমনঃ কেও যখন ব্রাউজার এ google.com এ যায়, ব্রাউজার কিভাবে google.com লোড করে ? এরকম কিছু বিষয়ঃ

২। HTML - এইচটি এম এল 🪴

ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারনা নেওয়ার পর , HTML শেখা লাগবে।

যেকোনো ওয়েবসাইট বানানোর জন্য HTML এর বিকল্প নাই। HTML যে সব বিষয় এ পরিষ্কার ধারনা থাকা লাগবে -

  1. DOM - Document object model ( একটা ওয়েবসাইট এর কোড )
  2. HTML tags ( ট্যাঁগ )
  3. Basic SEO ( Google এ ওয়েবসাইট দেখানর জন্য )
  4. Design to HTML conversion ( একটা ডিজাইন থেকে HTML কোড লিখা )

৩। CSS 👩‍🎨

CSS ব্যাবহার করা হয় একটা ওয়েবসাইট কে স্টাইল করার জন্য । যেকোনো ওয়েবসাইট কে সুন্দর করার জন্য এবং সাজানোর জন্য CSS এর লাগে । HTML এবং CSS একসাথে কাজ করে । CSS যে সব বিষয় এ পরিষ্কার ধারনা থাকা লাগবে -

  1. Selectors ( HTML কে সিলেক্ট করার জন্য )
  2. Box model ( লেআউট সাজানোর জন্য )
  3. Media query ( একটা ওয়েবসাইট মোবাইল এ থিক ভাবে দেখানর জন্য )
  4. Flexbox ( লেআউট সাজানোর জন্য )
  5. Grid ( লেআউট সাজানোর জন্য )
  6. Responsive design ( বিভিন্ন সাইজ এর screen এ লেআউট সাজানোর জন্য )
  7. Bootstrap - ( একটা CSS framework )

৪। JavaScript 👨‍✈️

JavaScript একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । একটা ওয়েবসাইট কে ডাইনামিক করার জন্য JavaScript ব্যাবহার করা হয়। ওয়েব ডেভেলপার হিসেবে ভাল কোন কম্পানি তে চাকরি করতে চাইলে JavaScript খুব ভাল পারতে হবে। JavaScript এর যে সব বিষয় এ পরিষ্কার ধারনা থাকা লাগবে -

  1. Syntax
  2. DOM Manipulation
  3. Events
  4. ES6

৫। API ( Application Programming Interface )

API নামটা শুনতে জটিল মনে হইলে কাজ খুবি সহজ । API ব্যাবহার করা হই ২ টা অ্যাপ্লিকেশান এর মধ্যে যোগাযোগ করার জন্য । API এর যে সব বিষয় এ পরিষ্কার ধারনা থাকা লাগবে -

  1. Data fetching - ( অন্য একটা সার্ভার থেকে ডাটা আনা )
  2. Using fetched data - ( অন্য সার্ভার এর ডাটা নিজের ওয়েবসাইট এ ব্যাবহার করা )

৬। Version control ( Git )

ওয়েবসাইট বানানোর সময় অনেক গুলা ফাইল এডিট করা লাগে । আপনি যখন কোনও টিম এ কাজ করবেন , তখন টিম এর সবাই একটা ওয়েবসাইট এ কাজ থিক ভাবে করার জন্য Git ব্যাবহার করা হই । Git আপনের সব ফাইল এর হিস্টোরি রেখে দেয় । Git এর যে সব বিষয় এ পরিষ্কার ধারনা থাকা লাগবে -

  1. Git Repository management
  2. Github

৭। Package manager

ওয়েবসাইট বানানোর কাজ সহজ ও ফাস্ট করার জন্য Package manager ব্যাবহার করা হয় । এছাড়া Package manager ব্যাবহার করে আরেকজন ডেভেলপার এর কোড , আপনি নিজের প্রোজেক্ট এ ব্যাবহার করতে পারবেন । যে Package manager আপনাকে শিখতে হবে -

  1. NPM ( Node package manager )

৮। JavaScript frontend framework

ওয়েবসাইট বানানোর কাজ সহজ ও ফাস্ট করার জন্য JavaScript এর আগে থেকেই বানানো Library পাওয়া যায় । একটা ভাল চাকরি পেতে হলে যে কোন একটা JavaScript front end library / framework শেখা লাগবে । চাকরি পাওয়ার জন্য যেটা শেখা লাগবে -

  1. React Js

৯। Deploy ( ওয়েবসাইট ইন্টারনেট এ পাবলিশ করা )

ওয়েবসাইট বানানোর পর , অন্য সবার সাথে শেয়ার করতে হলে deploy করা লাগবে। কিছু জনপ্রিয় ও ফ্রি ওয়েব হোসটিং সার্ভিস -

  1. Netlify
  2. Vercel

১০। পোর্টফলিও / নিজের ওয়েবসাইট

উপরের সব কিছু শেখার পর, আপনাকে নিজের জন্য একটা ওয়েবসাইট বানাতে হবে। যে ওয়েবসাইট এ আপনি আপনার কাজের অভিজ্ঞতা শেয়ার করবেন । কেও যখন আপনাকে চাকরি দিতে চাইবে , তখন আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি আসলে ওয়েব ডেভেলপমেন্ট পারেন । আর প্রমাণ হচ্ছে আপনের নিজের ওয়েবসাইট ।

  1. নিজে নিজে ৫ - ১০ টা ভালো ওয়েবসাইট বানাবেন
  2. ওয়েবসাইট গুলা Github এ পাবলিশ করবেন
  3. ওয়েবসাইট গুলো Netlify/Verce এ পাবলিশ করবেন
  4. নিজের ওয়েবসাইট এ ওই ওয়েবসাইট গুলা দেখাবেন

🥳 সমাপ্তি -

এই গাইড অনুসরণ করলে আপনি ৪ - ৯ মাসের মধ্যে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হতে পারবেন, ইনশাল্লাহ।